নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে এই দুই নেতা ২০ মিনিটব্যাপী কথা বলেন।

এ সময় বাংলাদেশ নেপালকে ৫০ হাজার মেট্রিক টন সার দেবে বলে জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

ইহসানুল করিম বলেন, মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে দক্ষিণ এশিয়ার দুই প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন। তারা পরস্পরের কুশল বিনিময় করেন। একে অপরের দেশের মানুষকে শুভেচ্ছা জানান। পাশাপাশি দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন।

এমবি