রাজধানীর গুলশানে ট্রাক্কের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার ভোর ৫টার দিকে গুলশান-২ নম্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের শ্যালক রতন জানান, সাইফুল দিন মজুর ছিলেন। ভোরে কাজের জন্য বাসা থেকে বের হন। গুলশান-২ নম্বরে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হন তিনি। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে। বাবার নাম সুরুজ আলী। ঢাকায় ভাটারা থানার নতুনবাজার এলাকায় ভাড়া থাকতেন।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এমই





