রাজধানীতে অনুমোদনহীন পানির বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কৃষি উন্নয়ন কর্পোরেশনের সেচভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসটিআই এর সহকারী পরিচালক রেজাউল করিম।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসানের নের্তৃত্বে ভেজাল ও অনুমোদনবিহীন পানি সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে এ অভিযান চলছে।

মূলত: বিএসটিআই-এর অনুমোদন নেই এমন পানির কনটেইনার ও পানির বোতল নষ্ট ধ্বংস করা হচ্ছে।

ইতিমধ্যে অনেক ভেজাল পানি ধ্বংস করা হয়েছে। দুপুর ২ টা পর্যন্ত এ অভিযান চলবে বলে জানান তিনি।

জেইউ/ এআর