যশোরের চৌগাছায় আবদুল আলীম (২৬) নামে মাছের ঘের মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার লস্করপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
চৌগাছা থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
নিহত আলীম চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে আবদুল আলীম তার মাছের ঘের থেকে বাড়ি ফিরছিলেন। পথে লস্করপুর গ্রামের মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ বুধবার সকালে তার লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে মাছের ঘেরের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এম এ





