শনিবার (১৩ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত তেজগাঁও মহিলা কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে রোহিঙ্গারা যাতে কাঁটাতারের বেড়া ক্রস (অতিক্রম) করে বের হতে না পারে এ জন্য সজাগ আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে যদি মোখা মিয়ানমারের বদলে বাংলাদেশ অংশে আঘাত হানে তখন রোহিঙ্গাদের নিরাপদ জায়গায় নেওয়া হবে।

দুর্যোগ মোকাবিলায় মানুষকে সহায়তা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

এবি