সিলেটে চোরাই সিএনজি চালিত অটোরিকশাসহ এ চক্রের দু’জনকে আটক করেছে র্যাব।
শনিবার বেলা দুইটার দিকে শহরতলীর শাহপরানস্থ সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- কিশোরগঞ্জ জেলার নিকলা থানার রসুলপুর উত্তর পাড়া গ্রামের মৃত ছেনু মিয়ার ছেলে মো: মুখলেছ মিয়া (৩২) ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার চৈতন্যগঞ্জের মৃত জাফর মিয়ার ছেলে মো: মকবুল মিয়া (৩৫)।
উদ্ধারকৃত চোরাই গাড়িসহ দু’জনকে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো: জালাল উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমকে





