‘আমার হাতেই আমার সু-স্বাস্থ্য’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে কুড়িগ্রামে পালিত হয়েছে জাতীয় হাত ধোয়া দিবস।

এ উপলক্ষ্যে বুধবার সকালে কালেক্টরেট চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে র‌্যালিতে সরকারি-বেসরকারি সংস্থা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেআই