শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আহত ছাত্রদল কর্মীর নাম রনোতুল ইসলাম শ্রাবন (২৫)।

মঙ্গলবার ১১টার দিকে এ ঘটনা ঘটে।শ্রাবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি মহসিন হলে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে শাহবাগে একটি টি স্টলে বসে ছিলেন শ্রাবন। এসময় ঢাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে লাঠি দিয়ে পেটায়।

পরে শাহবাগ থানার এসআই সোহেল আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ইআর