রাজধানীর মিরপুরে পরোয়ানাভুক্ত আসামি শামসুদ্দোহা চৌধুরী বিপ্লবকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বুধবার (১৭ মার্চ) মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিপ্লবের বিরুদ্ধে ৩৮ মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর মিরপুরে র‌্যাব-৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।