ঝিনাইদহে দেশীয় অস্ত্র ও বোমাসহ মিঠু বিশ্বাস (৩৬) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র্যাব। শনিবার রাতে সদর উপজেলার পোড়াহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মিঠু বিশ্বাস পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও পোড়াহাটি গ্রামের মৃত শমসের বিশ্বাসের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়ান লিডার ফয়সাল আহমেদ জানান, শনিবার রাতে সদর উপজেলার পোড়াহাটি গ্রামে মিঠুর বাড়িতে অভিযান চালানো হয়। তার বাড়ি তল্লাশি করে চারটি তাজা বোমা ও সাতটি রামদা উদ্ধার করা হয়। উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় বাধা দেয়াসহ নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় মিঠু বিশ্বাসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
[b]ঝিনাইদহ, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
ঝিনাইদহে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক
ঝিনাইদহে দেশীয় অস্ত্র ও বোমাসহ মিঠু বিশ্বাস (৩৬) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র্যাব। শনিবার রাতে সদর উপজেলার পোড়াহাটি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়





