বগুড়া: বগুড়ার জলেশ্বরীতলা এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও চাকুসহ ৪ জনকে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে জলেশ্বরীতলা প্রি-ক্যাডেট হাইস্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-শহরের মালতী নগর এসপি লেনের মৃত ওয়াসিম উদ্দিনের ছেলে ফয়সাল আহম্মেদ সৌরভ (৩০), সুত্রাপুর সাতানী মসজিদ এলাকার শাহজাহান খলিফার ছেলে রুম্মন খলিফা(২৩), বাদুরতলা আদর্শ স্কুল এলাকার রেজাউল করিম রুনুর ছেলে সজল আহম্মেদ (২২) ও কানুছগাড়ী তেঁতুলতলা এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আসলাম (২২)।
আটককৃতরা নাশকতা বা প্রতিপক্ষকে খুন-জখম করার উদ্দেশে প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি এবং বার্মিজ ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ
[/b]
শ্রেণীহীন
বগুড়ায় অস্ত্রসহ আটক ৪
বগুড়া: বগুড়ার জলেশ্বরীতলা এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও চাকুসহ ৪ জনকে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে জলেশ্বরীতলা প্রি-ক্যাডেট হাইস্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়।





