নাটোর: নাটোরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
আটককৃতদের মধ্যে লালপুর উপজেলায় দুইজন, নলডাঙ্গায় একজন ও নাটোর সদর উপজেলার সাত নেতাকর্মী রয়েছেন। মঙ্গলবার রাতব্যাপী বিশেষ অভিযানে তাদের আটক করে যৌথবাহিনী।
নাটোরের পুলিশ সুপার ড. নাহিদ হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনী এ অভিযান চালায়। আটককৃতরা হরতাল ও অবরোধের সময় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে তিনি দাবি করেন। বুধবার সকালে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
শ্রেণীহীন
নাটোরে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী আটক
নাটোর: নাটোরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতদের মধ্যে লালপুর উপজেলায় দুইজন, নলডাঙ্গায় একজন ও নাটোর সদর উপজেলার সাত নেতাকর্মী রয়েছেন।





