নাটোরের লালপুরে একটি মাটিবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে আশিক নামে এক যুবক (২৮) নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক ওই উপজেলার আব্দুল্লাপুর বাঁশবাড়িয়া গ্রামের চান মিয়ার ছেলে।
নিহত আশিক লালপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল চালানো শিখছিলো। এ সময় একটি মাটিবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে বলে জনান লালপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মতিয়ার রহমান।
[b]নাটোর,১মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
নাটোরে মাটিবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত
নাটোরের লালপুরে একটি মাটিবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে আশিক নামে এক যুবক (২৮) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক ওই উপজেলার আব্দুল্লাপুর বাঁশবাড়িয়া গ্রামের চান মিয়ার ছেলে
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।
নাটোরের সড়কে ঝরল ১০ প্রাণ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নাটোরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
নাটোরে সোহেল রানা নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার মামলায় মোজাফফর হোসেন মন্টু (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নাটোরে বিষ প্রয়োগে কৃষকের ৩ বিঘা জমির ধান নষ্ট
নাটোরের লালপুরে আগাছানাশক বিষ প্রয়োগ করে এক কৃষকের প্রায় তিন বিঘা জমির ধান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন কৃষক মোজাম্মেল। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
৩০ ঘণ্টা পর রাজশাহী-নাটোরে বাস চলাচল শুরু
রাজশাহী-নাটোর হয়ে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল প্রায় ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাস চলাচল শুরু হয়।
















