ফেনীতে র্যাব পরিচয়ে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে অপহরণের অভিযোগ করেছেন তার পরিবার। নিখোঁজ হওয়ার এক সপ্তাহেও তার খোঁজ মিলেনি।
শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান রিপনের পরিবার।
স্ত্রী আকলিমা আক্তার বলেন, শহরের পাঠান বাড়ী রোডস্থ আল বেরুনী কিন্ডার গার্টেন সংলগ্ন ভাড়া বাসায় থাকেন তারা। ২০ মার্চ বৃহস্পতিবার রাত তিনটার দিকে ৭/৮ ব্যক্তি র্যাব পরিচয় দিয়ে বাসার দরজা খুলতে বাধ্য করে রিপনকে ঘুম থেকে তুলে নিয়ে যায়। এসময় বাইরেও র্যাবের পোশাকধারী লোকজন মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে ছিল।
পরদিন সকালে রিপনের মা রৌশন আরা ফেনীস্থ র্যাব-৭ অফিসে যোগাযোগ করলে তারা রিপন নামের কাউকে আটক করেনি বলে জানান।
এ ব্যাপারে ফেনী মডেল থানায় তিনি সাধারণ ডায়েরী করতে গেলে পুলিশ তা গ্রহণে অপারগতা প্রকাশ করেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবার দুই অবুঝ শিশু সস্তান নিয়ে আতঙ্কে ও উৎকন্ঠায় দিনাতিপাত করছেন। তারা অবিলম্বে রিপনের সন্ধানের দাবিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার, রিপনের বৃদ্ধ মা রৌশন আরা বেগম, ভাই মাহফুজুর রহমান সোহাগ, নিশাত ও ফারিয়া নামের দুই শিশু কন্যা উপস্থিত ছিলেন।
[b]ফেনী, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
র্যাব পরিচয়ে যুবদল নেতাকে অপহরণ
ফেনীতে র্যাব পরিচয়ে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে অপহরণের অভিযোগ করেছেন তার পরিবার। নিখোঁজ হওয়ার এক সপ্তাহেও তার খোঁজ মিলেনি। শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান রিপনের পরিবার।





