বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামে পানিতে ডুবে শিশু ভাইবোনের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১২টায় বাড়ির পাশে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো- হারিয়াকান্দি গ্রামের মো: ছায়েদ আলীর দুই সন্তান মিলন(৮) ও শিলা(৬)।
স্থানীয়রা জানান, মিলন ও তার ছোট বোন শিলা খেলার ছলে বাড়ির পাশে পুকুরের পানিতে নামে। এরপর সাঁতার না জানায়, এক পর্যায়ে তারা দুই ভাইবোন পুকুরের পানিতে ডুবে মারা যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর পুকুরে তাদের ভাসমান লাশ পাওয়া যায়।
বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নাছির উদ্দিন আঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বগুড়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামে পানিতে ডুবে শিশু ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টায় বাড়ির পাশে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো- হারিয়াকান্দি গ্রামের মো: ছায়েদ আলীর দুই





