ঝিনাইদহ শহরের আলহেরা এলাকায় ট্রাকের চাপায় এক টেম্পু যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রির নাম রমজান আলী (২২) বলে জানা যায়।
শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার বাঘডাঙা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে কালিগঞ্জ থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি টেম্পু শহরের আলহেরা এলাকায় আসলে দ্রুতগামী একটি ট্রাক টেম্পুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই টেম্পুতে থাকা রমজান আলীর মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহের সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) ইকবার বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ঝিনাইদহে ট্রাকের চাপায় টেম্পু যাত্রী নিহত
ঝিনাইদহ শহরের আলহেরা এলাকায় ট্রাকের চাপায় এক টেম্পু যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রির নাম রমজান আলী (২২) বলে জানা যায়।শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার বাঘডাঙা গ্রামের বাসিন্দা





