[b]বগুড়া: [/b]বগুড়া-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ভটভটির তিনজন নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আট জন আহত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শিবগঞ্জ থানার পাকুড়তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,পাকুড়তলা বাজারের কাছে একটি যাত্রীবাহী ভটভটি মহাসড়ক পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে রংপুরগামী বসুন্ধরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভভটটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভটভটির তিন নারী যাত্রী নিহত হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
বগুড়ায় বাস চাপায় ৩ নারীর মৃত্যু
বগুড়া: বগুড়া-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ভটভটির তিনজন নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আট জন আহত হয়েছে।
বগুড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়-ক্যারিয়ার গাইডলাইন সভা
বগুড়া সদর উপজেলার বারোপুর বাঁশবাড়িয়ায় অভিভাবক সচেতনতা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও উচ্চশিক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ায় ৫ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার মায়ের
বগুড়ার সোনাতলায় পাঁচ বছরের শিশু ইউসুফকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার মা রিনি খাতুন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
বগুড়ায় এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় দলটির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।
বগুড়ার প্রবীণ জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল
বগুড়ায় মহানগর জামায়াতের রুকন ও প্রবীণ নেতা আলহাজ্ব আজিজার রহমান মোল্লা (১০২) ইন্তেকাল করেছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া মহানগরীর হেলেঞ্চাপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বগুড়ায় শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি।
















