রাজধানীর তাঁতীবাজারে স্বর্ণ দোকানের ২ কর্মচারীকে গুলি করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজারের প্রসন্ন পোদ্দার লেনের প্রবেশমুখে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ২জনকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন-বায়তুল মোকাররম মার্কেটের অলক জুয়েলার্সের কর্মচারি সুমন (৩২) ও রাকিব (২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক।
তিনি জানান,ব্যবসায়িক কাজে দুপুর পৌনে ২টার দিকে তাঁতীবাজারের প্রসন্ন পোদ্দার লেনে যান স্বর্ণ দোকানের কর্মচারী রাকিব। লেনের প্রবেশমুখে ৪-৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
এরপর রাকিবের হাতে থাকা ১০ লাখ টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। তবে ব্যবসায়ী সবুজসহ স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় সুমন ও রাকিবকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন।
[b]ঢাকা, জেইউ, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
রাজধানীতে গুলি চালিয়ে ১০ লাখ টাকা ছিনতাই