নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে প্রধানমন্ত্রীর নির্দেশে র্যাব-১১ এর তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন, র্যাব-১১ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মাহমুদ, মেজর আরিফ ও লেফটেন্যান্ট রানা।
প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
উল্লেখ্য, সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এর আগে র্যাব-১১ এর কমান্ডিং অফিসার ও সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ পাঁচজনকে প্রত্যাহার করা হয়েছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত সেনাবাহিনীর প্রধানকে তার কার্যালয়ে ডেকে এই তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
সে সময় সেনাবাহিনীর প্রধান প্রধনামন্ত্রীকে জানান, লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মাহমুদ মন্ত্রী মোফাজাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাই।
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আরও জানান, সেনাবাহিনীর প্রধানের বক্তব্যে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হন। বলেন, ‘প্রয়োজনে দলীয় পদ থেকে মায়াকেও বহিষ্কার করা হবে।’
প্রধানমন্ত্রী ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে দৃঢ় প্রতিজ্ঞ। নারায়ণগঞ্জে অপহরণ ও খুনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে ক্ষমা করা হবে না। অপতৎপরতার সঙ্গে যেই জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
[b]ঢাকা, ৭ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
শ্রেণীহীন
না’গঞ্জের ৭ খুনের ঘটনায় র্যাবের ৩ কর্মকর্তা চাকরিচ্যুত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে প্রধানমন্ত্রীর নির্দেশে র্যাব-১১ এর তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন, র্যাব-১১ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মাহমুদ, মেজর আরিফ ও লেফটেন্যান্ট রানা।





