নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে দলটির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ হাওলাদার।
কর্মসূচি থেকে আটককৃতরা হলেন ওসমান মিয়া (২০), মুরাদ হোসেন (২২), কাজল (২২), মামুন মিয়া (২৫), সজিব (২১), আমিনুল ইসলাম (২৪), নাজমূল ইসলাম (২৪), রাসেল আহমেদ (২২) ও সোহেল মিয়া (২৪)।
প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় উপজেলা বিএনপির উদ্যেগে নেতাকর্মীরা প্রেসক্লাব মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙ্গে হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ কর্মসূচি পালন করে। পরে পুলিশ পিছন থেকে ধাওয়া করে ওই ৯ স্বেচ্ছাসেবকদল কর্মীকে আটক করে।
ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
শ্রেণীহীন
রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ থেকে আটক ৯
নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে দলটির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ হাওলাদার।





