[b]কুষ্টিয়া: [/b]হিন্দু ও আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে ভেড়ামারায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভেড়ামারা পূজা উদযাপন পরিষদ।
বৃহস্পতিবার সকাল ১০টায় ভেড়ামারা ডাকবাংলোর সামনের সড়কে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশ নেয়।
ভেড়ামারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. অমরেন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন,পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাক কার্ত্তিক চন্দ্র কুন্ডু,ভেড়ামারা জগৎ জননী মাতৃমন্দিরের সভাপতি বলরাম চন্দ্র বিশ্বাস,ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র-১ হাজী মোঃ মাহাবুল আলম বিশ্বাস প্রমুখ।
শ্রেণীহীন
সংখ্যলঘুদের উপর হামলার প্রতিবাদে ভেড়ামারায় বিক্ষোভ
হিন্দু ও আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে ভেড়ামারায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভেড়ামারা পূজা উদযাপন পরিষদ।





