বগুড়ার শেরপুর উপজেলায়  আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক ব্যবসায়ীর সাড়ে ৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।
রোববার বিকেল ৫ টার দিকে উপজেলা শহরের শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের টাউন কলোনি এলাকায় মেসার্স হাবিব এন্টারপ্রাইজের সামনে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় পটুয়াখালী জেলার গলাচিপা গ্রামের নুর হোসেনের ছেলে মেহেদী হাসানকে(৩০) আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।  
ঘটনার শিকার মেসার্স হাবিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান জানান, ব্যবসায়ীক প্রয়োজনে রোববার  ৫টার দিকে ইসলামী ব্যাংক শেরপুর হাইওয়ে শাখা থেকে ৫ লাখ উত্তোলন করেন। এ সময় তাঁর কাছে নগদ আরও আড়াই লাখ টাকা ছিল। মোট সাড়ে ৭ লাখ টাকা নিয়ে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পৌঁছলে আইনশৃঙ্খলা পরিচয়দানকারী দুর্বৃত্তরা তার  সাড়ে ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী ঘটনার সত্যতা স্বীকার করে  জানান, পুলিশ ঘটনা জানার পর থেকেই অপরাধীদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ৫ মে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার শেরুয়া বটতলা এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রুবেল আহমেদকে র্যা ব পরিচয়ে অপহরণ করা হয় এবং তাঁর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]