বেনাপোল আমড়াখালী চেকপোস্টে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, কসমেটিকস ও ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়। মঙ্গলবার রাতে এসব আটক করা হয়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রচুর পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, কসমেটিক ও ফেনসিডিল বাসে করে যশোরে আনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আমড়াখালী বিজিবি চেকপোস্টে হাবিলদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কয়েকটি বাস তল্লাশি করেন। এ সময় বিজিবি সদস্যরা ভবারবেড় গ্রামের আবুল কাশেমের ছেলে মফিজুর রহমানকে (৩২) ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে এবং মালিকবিহীন অবস্থায় শাড়ি, থ্রিপিস ও কসমেটিকগুলো জব্দ করা হয়।
আটক মালামালের মূল্য ৫০ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটক মালামাল ব্যাটালিয়নে ও বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে। থানায় মামলা হয়েছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমিনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক
বেনাপোল আমড়াখালী চেকপোস্টে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, কসমেটিকস ও ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়। মঙ্গলবার রাতে এসব আটক করা হয়। যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক





