নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মুন্নাকে (৩২) র্যাব পরিচয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় মঙ্গলবার সকালে উদ্ধার করেছে স্থানীয়রা।
আহত মুন্না দাবি করেন,সোমবার বিকালে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি তাকে র্যাব পরিচয়ে একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে তার হাত পা ও চোখ বেঁধে দুই পায়ে গুলি করে মুন্সীগঞ্জে মোক্তারপুর সেতুর নিচে ফেলে দেয়।
সেখান থেকে আজ সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে মুন্না বাড়ি ফিরেছেন।
ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরীফুল শরীফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান,এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। তাছাড়া পুলিশ মুন্না নামের কাউকে আটক করেনি। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
শ্রেণীহীন
র্যাব পরিচয়ে ছাত্রলীগ নেতাকে গুলি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মুন্নাকে (৩২) র্যাব পরিচয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় মঙ্গলবার সকালে উদ্ধার করেছে স্থানীয়রা।