[b]টেকনাফ:[/b] বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে টেকনাফে ৬৪ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীর দ্বীপ বিওপির সুবেদার মো. তোতা মিয়ার নেতৃত্বে একটি টহল দল বদর মোকাম চরে অভিযান চালিয়ে ১১ জন পুরুষ, ১৩ জন মহিলা এবং ৪০ জন শিশু মোট ৬৪ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক আটক করে।
বিজিবির অভিযোগ আটক রোহিঙ্গারা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল।
আটককৃত মিয়ানমার নাগরিকদের সুবিধামতো সময়ে শাহপরীরদ্বীপ জেটিঘাট দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন, ৪২ বর্ডার গার্ডের উপ-পরিচালক ক্যাপ্টেন এইচ কামরুল হাসান।
শ্রেণীহীন
অবৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে ৬৪ রোহিঙ্গা আটক
টেকনাফ: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে টেকনাফে ৬৪ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীর দ্বীপ বিওপির সুবেদার মো. তোতা মিয়ার নেতৃত্বে একটি





