যশোরের শার্শায় র্যাব ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চাঁদাবাজির সময় ৯ প্রতারককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার দিকে বসতপুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান শার্শা থানার ওসি (পরিদর্শক) আহমেদ কবির হোসেন।
এসময় তাদের সঙ্গে থাকা একটি মাইক্রোবাসসহ ২ হাজার ৫শ টাকা জব্দ করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো দুইজন ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানান তিনি।
আটকরা হচ্ছে- বেনাপোল পোড়াবাড়ী গ্রামের জয়নাল আবেদীন (৪৮) ও রফিকুল ইসলাম (২৮), সাদীপুর গ্রামের সোহেল হোসেন (২৫), শার্শার শফিকুল ইসলাম (৩৫), যশোর সদরের হায়দার আলী (৩৮), ঘোপ নওয়াপাড়ার আব্দুল হামিদ (৩৮), বসুন্দিয়ার ম্যাজিষ্ট্রেট পরিচয় দানকারী ফিরোজ কিবরিয়া (৪৮), দায়িদগাছি গ্রামের মশিয়ার রহমান (৪৩) ও যশোর নিউ মার্কেট এলাকার শেখ শাহাবুদ্দিন।
আহমেদ কবির হোসেন বলেন, ভুয়া মোবাইল কোর্ট বসিয়ে চাঁদাবাজি চলছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
প্রতারক চক্রটি বিভিন্ন সময়ে মানবাধিকার নেতাসহ র্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল।
আটকদের বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলা হয়েছে।
[b]যশোর, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ
[/b]
র্যাব ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি; আটক ৯
যশোরের শার্শায় র্যাব ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চাঁদাবাজির সময় ৯ প্রতারককে আটক করেছে পুলিশ।
ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু র্যাবের গ্রেপ্তার ৩ জনের সম্পৃক্ততা পায়নি ডিবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় র্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া তিনজনের সম্পৃক্ততা পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় সরাসরি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
এটি নতুন বোতলে পুরোনো মদ: বিরোধী দল বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বৃহস্পতিবার বিলটি পাস হয়।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
র্যাব থেকে এসআরবি, নতুন মোড়কে একই বাহিনী : টিআইবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগকে ‘একই বাহিনী নতুন মোড়কে’ ফিরিয়ে আনার ঝুঁকি হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
















