টাঙ্গাইলের মধুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৪টায় উপজেলার সোলাপুরী ইউনিয়নের নুপুরঘাটি এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবুল হাসনাত বলেন, ময়মনসিংহ থেকে র্যারব-১৪-এর একটি দল আসামি ধরতে সোলাপুরী ইউনিয়নের একটি গ্রামে অভিযানে যায়।
রাস্তায় গাড়ি রেখে র‌্যাব সদস্যরা হেটে গ্রামে প্রবেশ করে। তারা অভিযান থেকে ফিরে দেখেন গাড়িতে আগুন জ্বলছে।
[b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]