ঝালকাঠীর রাজাপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।
রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান জানান, আটক ফাইজুর রহমান (৪০) বান্দরবানে বিজিবির জওয়ান হিসেবে কর্মরত।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের গাজিরহাট এলাকা থেকে ৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয় ।
ওসি মাসুদ জানান, কাঠালিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে ফাইজুর ছুটিতে বাড়ি এসেছিলেন।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]