হাইকোর্টের আদেশের কাগজ হাতে পেলে র্যাব-১১ এর চাকরিচ্যুত তিন কর্মকর্তাকে গ্রেফতার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও র্যাবের মহাপরিচালক (ডিজি) মোখলেসুর রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্টে রিট প্রসঙ্গে আবেদনকারীরা আমাদের কিছুই জানাননি। এই মুহূর্তে এই ধরনের রিট করা একেবারেই ঠিক হয়নি।
তিনি জানান, খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব-১১ এর চাকরিচ্যুত তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা নজরদারির মধ্যেই আছেন। নূর হোসেন যেখানেই থাকুক তাকে ধরা হবে বলেও জানান মন্ত্রী।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালসহ তিনজন রোববার সকালে হাইকোর্টে রিট করেন। এর প্রেক্ষিতে আদালত র্যাপব-১১ এর চাকরিচ্যুত তিন কর্মকর্তাকে গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন। দণ্ডবিধি বা বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া না গেলে ৫৪ ধারায় তাদের গ্রেফতার করতে বলা হয়।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
র্যাব কর্মকর্তাদের গ্রেফতারে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
হাইকোর্টের আদেশের কাগজ হাতে পেলে র্যাব-১১ এর চাকরিচ্যুত তিন কর্মকর্তাকে গ্রেফতার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও র্যাবের মহাপরিচালক (ডিজি) মোখলেসুর রহমানের





