রোববার যৌথবাহিনীর গুলিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা এনামুল হক মাস্টার নিহতের প্রতিবাদে জেলার মহেশপুর ও কোটচাঁদপুরে সোমবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াত।
রোববার দুপুরে বিরোধীজোটের নেতৃবৃন্দ এক বৈঠকে এ হরতালের সিদ্ধান্ত নেন।
কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম টাইমনিউজবিডিকে জানান, উপজেলা জামায়াতের অর্থসম্পাদক এনামুল হককে শনিবার বিকালে সাদা পোষাকের পুলিশ ধরে নিয়ে রাতে নওদাপাড়া স্কুল মাঠে হত্যা করেছে। তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন। এ ঘটনার প্রতিবাদে জামায়াতের ডাকে এবং ১৮ দলীয় জোটের সমর্থনে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালিত হবে।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান জানান, সোমবারের হরতালে স্থানীয় ১৯ দলীয় জোটের সমর্থন আছে।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
[/b]
শ্রেণীহীন
সোমবার ঝিনাইদহে জামায়াতরে হরতাল
রোববার যৌথবাহিনীর গুলিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা এনামুল হক মাস্টার নিহতের প্রতিবাদে জেলার মহেশপুর ও কোটচাঁদপুরে সোমবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াত।