নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ কনস্টেবলের ছেলেকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর ৫টার দিকে উপজেলার আরাফাত নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা ইসলাম (২২) পুলিশ কনস্টেবল মহিউদ্দিনের ছেলে বলে জানা গেছে। তবে মহিউদ্দিন কোন থানার কনস্টেবল তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।
রূপগঞ্জ থানার ওসি  আসাদুজ্জামান মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]নারায়ণগঞ্জ, ৯ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]