নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামকে র্যাব তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। এ ঘটনায় র্যাবের সিও এবং আরও ২ মেজর মিলে ৬ কোটি টাকা নিয়েছেন বলে দাবি করেছেন নজরুলের শ্বশুর শহিদুল ইসলাম।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের রাইফেল ক্লাবে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
শহীদুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ২৭শে এপ্রিল দুপুরে যখন নজরুলসহ ৭ জনকে দু'টি গাড়িতে অপহরণ করা হয়, সেই ঘটনার প্রত্যক্ষদর্শী বালু শ্রমিকরা আমাদের জানিয়েছে, সে সময় র্যাব-১১ লেখা একটি গাড়ি (মাইক্রোবাস) ছিল। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি এমপি শামীম ওসমানকে জানাই।
শামীম ওসমান আমাকে র্যাব-১১ সিও এর সঙ্গে দেখা করতে বলেন। আমি সেখানে গেলে সিইও আমাকে ৬ ঘণ্টা আটকে রেখে জেরা করেন। এ সময় শহীদুল অভিযোগ করে বলেন, র্যাবই আমার জামাতা নজরুলসহ ৭ জনকে খুন করেছে।
এ ঘটনার পর র্যামবের বিরুদ্ধে মামলা করতে গেলেও মামলা নেয়া হয়নি। শহীদুল বলেন, তিনি এবং তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
'৬ কোটি টাকা নিয়ে খুন করেছে র্যাব'
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামকে র্যাব তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। এ ঘটনায় র্যাবের সিও এবং আরও ২ মেজর মিলে ৬ কোটি টাকা নিয়েছেন বলে দাবি করেছেন নজরুলের শ্বশুর শহিদুল ইসলাম





