ঝিনাইদহে সীমান্ত থেকে ৫ গরু ব্যবসায়ীকে  ধরে নিয়ে গেছে ভারতীয় পুলিশ।
মঙ্গলবার ভোরে খোশালপুর সীমান্ত থেকে তাদেরকে ধরে নিয়ে যায়। এরা হলো মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের বাবুল মন্ডল, ছুটি মন্ডল, সুলতান, তুহিন ও কামাল হোসেন।
মহেশপুরের কুসুমপুর ক্যাম্পের সুবেদার শহীদ হোসেন জানান, আজ ভোরের দিকে পাঁচ বাংলাদেশি সীমান্ত এলাকার কাঁটাতার পার হয়ে পাঁচশ’ গজ ভিতরে চলে গেলে ভারতীয় হাসখালী থানা পুলিশ তাদেরকে আটক করে।
এদিকে, আজ দুপুরে এ ব্যাপারে কুসুমপুর সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি। বিএসএফ জানিয়েছে ভারতীয় থানা পুলিশ তাদেরকে আটক করায় আইনগত প্রক্রিয়ায় ফেরত আনতে হবে।
[b]ঝিনাইদহ,৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]