বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
সোমবার সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিকে পুস্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রী ও উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন পর্যায়ক্রমে ফুলদিয়ে শ্রদ্ধা জানান।
[b]ঢাকা, এমআর,১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এসএই//এআর[/b]