বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের(শেবাচিম) অর্থপেডিকস বিভাগে রেজাউল করিম(৩০) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র ইন্টার্ন চিকিৎসক-রোগীর স্বজনদের মধ্যে দুই দফা সংঘর্ষের পর চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে ইন্টার্ন চিকিৎসকরা  বিক্ষোভ করছেন।
রোববার সকাল সাড়ে ৮টার রোগী মারা যাওয়ার পর  দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অর্থপেডিকস বিভাগে রোগী রেজাউল করিম মারা গেলে তার স্বজনরা এক ইন্টার্ন চিকিৎসককে মারপিট করে। এরপর চিকিৎসকরা এক জোট হয়ে রোগীর স্বজনদের ওপর হামলা চালায়।
এ অবস্থায় অর্থপেডিকস বিভাগের প্রধান গেট বন্ধ করে দিয়ে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের ভেতরে বিক্ষোভ করতে থাকে। প্রথমে কাউকে বেরুতে ও ঢুকতে দেওয়া হয়নি। পরে পুলিশ ভেতরে ঢুকে লাশ নিয়ে যায় ও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।
এদিকে, সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। হাসপাতালের ভেতরে রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]