বাংলাদেশ সাইবার আর্মি ভারতীয় অর্ধশতাধিক ওয়েবসাইট হ্যাক করেছে। হ্যাক করা সাইটের মধ্যে ভারতীয় দৈনিক প্রভাত, ইয়াশ প্রোপার্টি মিরুত, বি২বি সেলস, প্রিয়া প্রোডাক্ট, জোনএইচ, খুবাতোভা, রিসিকো মিডিয়াসহ প্রায় ৫০টি ওয়েবসাইট রয়েছে।
সাইবার হামলার কথা স্বীকার করেন বাংলাদেশ সাইবার আর্মি’র অফিসিয়াল ক্রু ও সিকিউরিটি এক্সপার্ট রাশেদুল হাসান রাহুল (গ্রেজেন)।
ভারতের হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোর হোমপেজে বর্তমানে শোভা পাচ্ছে বাংলাদেশ সাইবার আর্মির মনোগ্রাম। আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ব্যান্ড তারকা জেমসের কণ্ঠে ‘তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়, আছো সোহরাওয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়’ গানটি।
এ প্রসঙ্গে বাংলাদেশ সাইবার আর্মি’র অফিসিয়াল ক্রু ও সিকিউরিটি এক্সপার্ট রাশেদুল হাসান রাহুল (গ্রেজেন)বলেন, ‘গুন্ডে ছবিটি নিয়ে সবার মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছিল। আমরা সেটার বহি:প্রকাশ হ্যাকিং এর মাধ্যমে জানিয়েছি। আমাদের অ্যাকশনের ২২ ঘণ্টার মধ্যে ও বাংলাদেশিদের তীব্র প্রতিবাদের মুখে যশরাজ ফিল্মস তাদের ভেরিফায়েড ফেইসবুক পেজের মাধ্যমে বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে। তাই আপাতত আমরা আর সাইবার হামলা করছি না। কিন্তু যদি এই ছবির প্রচার আন্তর্জাতিকভাবে অব্যাহত থাকে তাহলে আমরা আবার সাইবার হামলা চালাবো। আমাদের শুধু এতটুকুই চাওয়া যেন সারা বিশ্বে এই ছবিটা প্রচার করে মানুষকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্ত করা না হয়।’
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেআই[/b]
শ্রেণীহীন
ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশ সাইবার আর্মি
বাংলাদেশ সাইবার আর্মি ভারতীয় অর্ধশতাধিক ওয়েবসাইট হ্যাক করেছে। হ্যাক করা সাইটের মধ্যে ভারতীয় দৈনিক প্রভাত, ইয়াশ প্রোপার্টি মিরুত, বি২বি সেলস, প্রিয়া প্রোডাক্ট, জোনএইচ, খুবাতোভা, রিসিকো মিডিয়াসহ প্রায় ৫০টি ওয়েবসাইট রয়েছে।





