ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বগডর গ্রামের ব্যবসায়ী শাহনূর আলম হত্যার ঘটনায় র্যাবের ১১ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুর ১২টার দিকে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার নিহত ব্যক্তির ভাইয়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে নবীনগর থানার ওসি এ নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল এনাম জানান, বুধবার মামলার শুনানিতে ব্রাহ্মণবাড়িয়ার ১৬ জন আইনজীবী অংশ নেন।
মামলার বাদি নিহত শাহনূরের ভাই মেহেদী হাসান জানান, ১ জুন নবীনগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলাটি দায়ের করেন। আদালত ৪ জুন মামলার অধিকতর শুনানি ও আদেশের তারিখ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলায় র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিক ও ওই ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হকসহ র্যাবের আরো ১১ সদস্যকে আসামি করা হয়েছে। র্যাবের বাকি ৭ সদস্যের নাম উল্লেখ করা হয়নি। এর বাইরে স্থানীয় কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলাম (৫৮) ও আবু তাহের মিয়াকে (৪৫) এই মামলায় আসামি করা হয়।
২৯ এপ্রিল মঙ্গলবার বগডর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে শাহনূর আলমকে আটক করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এরপর ৬ মে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। র্যাবের নির্যাতনে শাহনূরের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মেহেদী হাসান বাদী হয়ে র্যাবের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
ব্যবসায়ী খুন: র্যাব সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বগডর গ্রামের ব্যবসায়ী শাহনূর আলম হত্যার ঘটনায় র্যাবের ১১ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টার দিকে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল





