যশোরের বেনাপোল সীমান্তে ৩৩ নারী-পরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে ভারতে ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের সময় তারা আটক হন।
শনিবার দুপুরে আটককৃতদের যশোরের আদালতে হাজির করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) অপূর্ব হাসান ৩৩ নারী পুরুষের আটকের খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে প্রবেশ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা ও গোপালগঞ্জ জেলায়।
আটককৃতরা জানিয়েছে, পাসপোর্ট ও ভিসা জটিলতার কারণে বাধ্য হয়ে দালালের মাধ্যমে তারা চিকিৎসা, আত্মীয়স্বজনের বাড়ি ও ব্যবসার কাজে ভারতে গিয়েছিলেন।
[b]যশোর, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
বেনাপোল সীমান্তে ৩৩ নারী-পুরুষ আটক
যশোরের বেনাপোল সীমান্তে ৩৩ নারী-পরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে ভারতে ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের সময় তারা আটক হন।