যশোরের বেনাপোল অভিযান চালিয়ে ফেনসিডিল, মদ, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। বুধবার সকালে রেলস্টেশন,ভবারবেড় গ্রাম ও বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা মাদক ব্যবসায়ীরা হলো-যশোর কোতোয়ালি থানাধীন মুনছুর আলীর ছেলে শুকুর আলী (৪০),বড়আঁচড়া গ্রামের মোছা করিমের স্ত্রী শাহারন বেগম (৩৫) ও বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের হারেজ মিয়ার ছেলে মোয়াজ্জেন মৃধা (৩২)।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন,আটক ৩ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২৫ বোতল মদ, ২৫ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





