বঙ্গোপসাগরে অগভীর সমুদ্রের ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান,উৎপাদন ও বণ্টনে আরেকটি চুক্তি স্বাক্ষর করেছে সরকার।
বুধবার দুপুরে রাজধানীর পেট্রোবাংলা ভবনে উৎপাদন এই অংশিদারিত্ব চুক্তিটি (পিএসসি) স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী অনুসন্ধান ও উত্তোলনের কাজ করবে অস্ট্রেলীয় কোম্পানি সান্তোস ও সিঙ্গাপুরের ক্রিস এনার্জি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু,প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী,পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রমুখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে ভারতীয় প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি) বঙ্গোপসাগরে ৪ ও ৯ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য অনুমতি পায়। এটাই প্রথম ভারতীয় কোনো প্রতিষ্ঠান যারা বাংলাদেশের সমুদ্রীমায় তেল-গ্যাস অনুসন্ধান করবে।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের চুক্তি স্বাক্ষর
বঙ্গোপসাগরে অগভীর সমুদ্রের ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান,উৎপাদন ও বণ্টনে আরেকটি চুক্তি স্বাক্ষর করেছে সরকার। বুধবার দুপুরে রাজধানীর পেট্রোবাংলা ভবনে উৎপাদন এই অংশিদারিত্ব চুক্তিটি





