[b]চট্টগ্রাম: [/b]চট্টগ্রাম শুধু বাণিজ্যিক নয় দেশের ক্রীড়া রাজধানীও হবে এমনই আশ্বাস দিলেন ক্রীড়া উপমন্ত্রী সাবেক ফুটবলার আরিফ খান জয়।
তিনি বলেন,এ চট্টগ্রামকে ক্রীড়া রাজধানী হিসেবে পরিণত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে আমার সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কেননা,চট্টগ্রাম থেকে অনেক তারকা খেলোয়াড়ের জন্ম হয়েছে। আমিও খেলোয়াড় হিসেবে এ চট্টগ্রাম থেকেই উঠে এসেছি। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চট্টগ্রামকে ক্রীড়াক্ষেত্রে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
রোববার দুপুরে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম মিলনায়তনে ক্রীড়া সংগঠকদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন জয়।
উপমন্ত্রী বলেন,এমএ আজিজ স্টেডিয়ামে নতুন ফ্লাডলাইট স্থাপনসহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুতে রূপান্তর ও বাকলিয়া স্টেডিয়ামকে ফুটবল স্টেডিয়াম করার ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাছাড়া আগামীতে চট্টগ্রামে আরো চারটি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।
এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস,সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম,যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম,মো. শাহজাদা আলম,কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর,নির্বাহী সদস্য আল্লামা মো. ইকবাল,জহির আহমেদ চৌধুরী,সাবেক সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু,সাবেক নির্বাহী সদস্য প্রদীপ ভট্টচার্য্য ও সিজেকেএস কাউন্সিলররা প্রমুখ।
এর আগে সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। মেয়র তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন। এসময় সিজেকেএসের সাধারণ সম্পাদক রাজনীতিক আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।
শ্রেণীহীন
চট্টগ্রাম হবে ক্রীড়া রাজধানী, আশা জয়ের
চট্টগ্রাম: চট্টগ্রাম শুধু বাণিজ্যিক নয় দেশের ক্রীড়া রাজধানীও হবে এমনই আশ্বাস দিলেন ক্রীড়া উপমন্ত্রী সাবেক ফুটবলার আরিফ খান জয়।





