বগুড়ার শাজাহানপুরে রোববার বেলা ১২টায় কাঁচাবাজার বসানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
দেড় ঘণ্টাব্যাপী পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভর্তি হওয়া তিন জন হলেন, মালিপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মমিন (২২),জালাল উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (২৩) এবং আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম (২০)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,পরিস্থিতি এখন স্বাভাবিক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান,শাজাহানপুর উপজেলার মালিপাড়া তাহ্ফিজুল কোরান কাওমি মাদ্রাসার কর্তৃপক্ষ গত দুই বছর ধরে কাঁচাবাজের হাট পরিচালনা করে আসছে। হাটের খাজনা আদায়ের অর্থ ওই মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হতো।
পার্শ্ববর্তী রামচন্দ্রপুর রহিমা বালিকা কাওমি হাফেজিয়া মাদ্রাসা (আবাসিক) কর্তৃপক্ষও একই স্থানে কাঁচাবাজার বসানোর জন্য মাইকিং করে।
এ নিয়ে গত এক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই ঘটনার জের ধরে আজ দুপুরে রামচন্দ্রপুর এবং মালিপাড়ার গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
বগুড়ায় ২ গ্রামবাসীর সংঘর্ষ: আহত ১০
বগুড়ার শাজাহানপুরে রোববার বেলা ১২টায় কাঁচাবাজার বসানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।





