বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১০টি ভারতীয় এয়ার রাইফেল ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রবিবার ভোরে অভিযান চালিয়ে এ সব অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, ভারত থেকে অস্ত্র ও মাদকের একটি চালান সীমান্ত পার হয়ে যশোরে পাচারের উদ্দেশে পুটখালী সীমান্তের উত্তর বারপোতায় আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদারের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় কয়েকজন চোরাচালানি মাথার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পাঁচটি ভারতীয় এয়ার রাইফেল, পাঁচটি এয়ারগান ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে সেগুলো কাস্টমস গুদামে জমা দেওয়া হয়। এ বিষয়ে মামলা করা হবে বলে বিজিবি জানায়।
[b]যশোর, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার
বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১০টি ভারতীয় এয়ার রাইফেল ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার ভোরে অভিযান চালিয়ে এ সব অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়।





