র‌্যাবকে সুন্দর ও সুশৃঙ্খল বাহিনীতে পরিণত করা হবে। এই বাহিনীর অনেক অবদান রয়েছে। দুই একজনের জন্যে পুরো বাহিনীকে দায়ী করা চলে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে নেত্রকোনার আটপাড়া থানার নতুন ভবনের ফলক উন্মোচন  শেষে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
হবিগঞ্জে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, এই অস্ত্র কোথা থেকে এসেছে, কারা এই অস্ত্র জমা করেছিল তা এখনো পরিষ্কার নয়। তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বলা যাবে ।
পুলিশ সুপার জাকির হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু। মন্ত্রী পরে নেত্রকোনা সার্কিট হাউজে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]