ঢাকা-বগুড়া মহাসড়কে ২টি মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক ও তার সহযোগীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার শেরপুর উপজেলায় এ দুর্ঘটনায় প্রায় আধাঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আহত ৩ জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আশঙ্কাজনক ২ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে দিনাজপুর জেলার কতোয়ালী থানাধীন গোপালপুর গ্রামের জয়ন্ত রায়,একই জেলার দশমাইল এলাকার রুবেল আহমেদ ও শিবগঞ্জের চণ্ডীপাড়া গ্রামের রতনের নাম জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঢাকা থেকে ছেড়ে আসা রাব্বি এন্টারপ্রাইজের একটি প্লাস্টিকের কার্টুন বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৮৫৮৭) ঘটনাস্থলে পৌঁছুলে বিপরীতমুখী ৪ তারা এন্টারপ্রাইজের অপর একটি তরমুজ বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬-৯২৯৫) সঙ্গে মুখোমুখী সংষর্ঘ হয়।
সংঘর্ষে ট্রাক দু’টির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল জানান,আহতদের মধ্যে কার্টুন বোঝাই ট্রাকের চালক জয়ন্ত রায় ও অজ্ঞাতনামা চালকের সহযোগিকে (হেলপার) দুমড়ে মুচড়ে যাওয়া কেবিনের ভেতর থেকে শরীরের কিছু অংশ কাটা অবস্থায় বের করা হয়েছে। তাদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হবে।
[b]ঢাকা, ৮মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
বগুড়ায় ট্রাকের সংঘর্ষে আহত ৫
ঢাকা-বগুড়া মহাসড়কে ২টি মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক ও তার সহযোগীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার শেরপুর উপজেলায় এ দুর্ঘটনায় প্রায় আধাঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকলে তীব্র যানজটের সৃষ্টি হয়





