নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেন, নির্বাচনে সহিংসতা হবেই। না হওয়াটা অস্বাভাবিক। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা শক্ত অবস্থানে আছি বলে সহিংসতা তুলনামূলক কম হচ্ছে। আমাদের প্রতিবেশী দেশেও (ভারত) নির্বাচনে সহিংসতা হয়ে থাকে। সহিংসতায় প্রতিকার চেয়ে না পেলে প্রার্থীদের হাইকোর্টে যাওয়ারও পরামর্শ দেন তিনি।
হাফিজ বলেন,আমাদের দেশে একদিনেই নির্বাচন করার কালচার ছিল। বিভিন্ন কারণে এবং সমস্যার জন্য আমরা কয়েকটি ধাপে নির্বাচন করছি। স্কুল-কলেজের পরীক্ষা,খেলা ও মেলা এর উল্লেখযোগ্য কারণ।
প্রার্থীদের আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি বিষয়ে জানতে চাইলে এই ধরনের অভিযোগ সঠিক নয় তিনি সাংবাদিকদের জানান। তিনি বলেন, কোথাও কোথাও কাকতালীয়ভাবে কিছু ঘটনা ঘটতে পারে। এটা আইনশৃংখলা বাহিনীর নিজস্ব ব্যাপার বলেও মন্তব্য করেন হাফিজ।
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]