আবু ধাবি: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশের তরুণরা। রোববার আবু ধাবির মাঠে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে ১৬ রানে হারিয়েছে মেহেদি হাসানরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু আফগানিস্তানের বোলার আব্দুল্লাহ আদিলের বোলিং তোপে সাজঘরে ফিরে যান সাদমান ইসলাম (৭), জাকির হাসান (৫) ও জয়রাজ শেক (৭)।
তবে মোসাদ্দেক হোসাইন ও নাজমুল হোসাইন প্রতিরোধ গড়ে তোলেন। ২৭ রান করে আউট হন মোসাদ্দেক। আর দলের পক্ষে সর্বোচ্চ স্কোর ৫৮ রান করে আউট হন নাজমুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ৪৫.১ ওভারেই ১৬৯ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।
জবাবে আফগানিস্তানও শুরুটা ভালো করতে পারেনি। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা দলের রানের চাকা ঘুরালেও শেষ রক্ষা হয়নি তাদের। ৪৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৩ রান করে তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন নাসির আহমাদজাই। এছাড়া ২২ রান করেন মুসলিম মুসা। বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান ও দলনেতা মেহেদি হাসান দুটি উইকেট
শ্রেণীহীন
দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশের যুবরা
আবু ধাবি: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশের তরুণরা।





