নিহত বিজিবি’র নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ হস্তান্তর করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি)।
আজ শনিবার বিকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে এ লাশ হস্তান্তর করে।
উল্লেখ্য,গত ২৮ মে বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ৫২ নম্বর পিলারের কাছে ৩১ বিজিবির একটি টহল দলকে লক্ষ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করার পর তিনি নিখোঁজ হন। ঘটনার পর থেকে বিজিবি সদস্য নায়েক সুবেদার মিজানের ব্যবহৃত এলএমজি রাইফেল ও ১২০ রাউন্ড গুলিও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি বিজিবির। এ ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
বিজিবি সদস্যের লাশ হস্তান্তর করেছে বিজিপি
নিহত বিজিবি’র নায়েক সুবেদার মিজানুর রহমানের লাশ হস্তান্তর করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি)। আজ শনিবার বিকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে এ লাশ হস্তান্তর করে





