[b]ঢাকা:[/b]রাজধানীর তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের নেতার পিরোজপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। দুপুরে তেজগাঁও কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
জানা গেছে, গত ৮ই জানুয়ারি গভীর রাতে তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন খানের গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠির দক্ষিণ সেহাঙ্গলে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে বাড়িটি ভস্মিভূত হয়ে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। এ ঘটনায় পিরোজপুর স্বরূপকাঠি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন, রাজনৈতিক কারণে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা সোহেলের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম জাকির, সিনিয়র সহ সভাপতি বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাতুল হানিফ (সাজ্জাত), আব্দুল্লাহ আল জুবায়ের বাবুসহ অনেকে।
শ্রেণীহীন
নেতার বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ
রাজধানীর তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের নেতার পিরোজপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। দুপুরে তেজগাঁও কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।





