ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কালবৈশাখী ঝড়ে অন্তত ৪০টি ঘরবাড়ি ভেঙে পড়েছে। ঝড়ে গাছপালাসহ ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শুক্রবার ভোরে এ ঝড়ে ক্ষয়ক্ষতি হয়।
এছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর গাছপালা ভেঙে পড়ায় পুরো বিজয়নগর উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
স্থানীয়রা জানান,  ভোরে  হঠাৎ করেই দমকা হাওয়ার সঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে বুধন্তি ইউনিয়নের বিন্নিঘাট গ্রামের অন্তত ৪০টি ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে মৌসুমের ফসলি ফসলের ব্যাপক ক্ষতি হয়।
বিন্নিঘাট গ্রামের ক্ষতিগ্রস্ত লিটন মিয়া জানান, কালবৈশাখী ঝড়ে তার একটি মিলঘর ও একটি বসতঘর পুরোপুরি ভেঙে গেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিরূপণ করা হয়নি।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]